পোস্টগুলি

কলকাতা অভিমুখে লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রথম পর্ব (ঢাকা থেকে কলকাতা অভিমুখে)

ছবি
ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু  ঢাকা থেকে প্রস্থান -  (২১ - ০৩ - ১৮)  ঢাকা থেকে বেনাপোলে বাস যায় বেশ কয়েকটি। হানিফ, শ্যামলী, দেশ ট্রাভেলস, ঈগল সহ আরো কয়েকটি বাস আছে । আমরা হানিফে গিয়েছিলাম । ২১ তারিখ রাত ১০ . ১৫ তে ছিলো আমাদের বাস  ।   আমরা রাত ৯ . ৩০ এর মধ্যেই কল্যাণপুরে হানিফের নির্ধারিত কাউন্টারে গিয়ে হাজির হলাম  ।   আমি গিয়ে দেখি তাসিন বিশাল বড় একটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে  ।   আমি ওর লাগেজ দেখে পুরো আবুল হয়ে গেছি  ।   এই বিশাল লাগেজ নিয়ে এই ব্যাটা ক্যামনে ট্যুর দেবে আল্লাহ মালুম  ।   এই লাগেজে নাকি ওর সব শীতের কাপড়  ।   রাগে আমি কিছুক্ষণ নিজে নিজেই ফোঁৎ ফোঁৎ করলাম  ।   এরপর নিজেকে এই বলে প্রবোধ দিলাম যে ওর জিনিস ও ক্যারি করবে আমার কি  ।   সেলিম এসেছিলো আমাদের বিদায় জানাতে  । ওকে বিদায় জানিয়ে আমরা বাসে চেপে বসলাম  ।   নির্ধারিত সময়ে বাস কাউন্টার থেকে ছেড়ে গেলো  ।   আমরাও আড্ডা দিতে দিতে এগিয়ে যাচ্ছিলাম দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের উদ্দে...