দ্বিতীয় পর্ব (সারাদিন কলকাতায়)
প্রাচ্যের মাটিতে পাশ্চাত্যের জুনিয়র ট্যুরিস্ট কলকাতা ভ্রমণ - (২৩ - ০৩ - ১৮ ) আমি আর তাসিন সকাল সাতটায় ঘুম থেকে উঠে পড়লাম । আগে থেকেই কথা ছিলো আমরা দুইজন সকালে উঠে কলকাতা দেখতে বের হবো আর ওরা দুইজন ঘুমাবে । সেই কথামতো আমরা উঠে বেড়িয়ে গেলাম পথে । রোমিং এট দ্য স্ট্রিটস অব ক্যালকাটা নিউ মার্কেট থেকে মিউজিয়ামকে উদ্দেশ্য করে আমরা দুইজন রিক্সা নিলাম; ভাড়া ৪০ রুপী । ভাড়া আসলে এতো বেশিও না । সফট কর্নার থেকেই একটু বাড়িয়ে দেয়া আর কি । ওদের রিক্সাগুলো খুবই অমানবিক লেগেছে আমার কাছে । দুই চাকার রিক্সায় পেছনে দুইজন যাত্রী বসে আর সামনে চালক সেটা পায়ে হেঁটে টেনে নিয়ে যায় । ঠেলাগাড়ি টাইপ আর কি । যাহোক, গিয়ে শুনি মিউজিয়াম খুলবে সকার নয়টায় । কি আর করা যাবে । পায়ে হেঁটে উদ্দেশ্যহীনভাবে এগোতে শুরু করলাম । রাস্তায় দুইজনে কিছু মিষ্টিও খেয়ে নিলাম । এরপরে একটু সামনে গিয়েই দেখলাম পার্ক স্ট্রীট মেট্রো স্টেশন । মিউজিয়াম আণ্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন মেট্রো স্টেশনগ...