পোস্টগুলি

দুধপত্রী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অষ্টম পর্বঃ অপরিচিতা দুধপত্রী(Doodhpothry)

ছবি
Doodhpothry আজকের সকালঃ   (০৪/০৬/১৯) শুরু হলো আরেক কনফিউজড দিনের গল্প । এলোমেলো চিন্তাভাবনা নিয়েই এগোতে লাগলো আমাদের এক্টিভিটি । কোন চিন্তাই ঠিক কাজের ছিলো না । তারউপরে ঘুম থেকে উঠলাম কিছুটা দেরিতেই । আজকে মূলত প্ল্যান ছিলো দুধপত্রী ঘোরার । কিন্তু এক্টিভিটি দেখে মনে হচ্ছিলো যেনো আজকেও কোন কাজ নাই আমাদের । যাহোক, ধীরে সুস্থে উঠে ফ্রেশ হয়ে হাউজবোট থেকে চলে গেলাম ঘাটে । ভাই কিছু বকশিস চাইলো । দিলাম ৩০ টাকা । সেই টাকা গতদিনের হাউজবোটের ভাড়ার সাথে এড করে দিয়েছি । সেখানে থেকে আমাদের আগের দিনে ঠিক করে রাখা হোটেলে গিয়ে ব্যাগ রেখে সরাসরি TRC তে চলে গেলাম । ইন দ্য মিনটাইম অনেক সময় লেগে গেলো । ওভারল জম্মু-কাশ্মীর ট্যুরিজমের হেড অফিস হলো শ্রীনগর TRC. কিন্তু তাদের কথাবার্তা শুনে মনেই হলো না লাদাখের ট্যুরিজমের ব্যাপারে খুব একটা ওয়াকিবহাল তারা । আমরা যা অনেক আগে থেকেই জানতাম, সেসবই অনেক সময় নিয়ে লাদাখ TRC তে কথা বলে আমাদের জানালো তারা । সেখানে থেকে বের হতে হতেই বেলা প্রায় সাড়ে দশটা পার হয়ে গেলো । ব্রেকফাস্ট করে নিলাম । এরপরে যাবো দুধপত্রীর দিকে । সে এক বিশাল নাটক রে ভাই । দু...