পোস্টগুলি

বেনাপোল টু ঢাকা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিংশ পর্বঃ কলকাতা টু ঢাকা (পরিসমাপ্তি)

ছবি
শিয়ালদহ রেলস্টেশন  শিয়ালদহ স্টেশনঃ (১৫/০৬/১৯) অনেকবারই এখানে এসেছি। এই জায়গার নাম পশ্চিমবঙ্গের কত লেখকের বইতে পড়েছি। এটাকে দেখার পরে প্রথম রিএকশন - আরে এইতো সেই স্টেশন, অনিমেষ যেখানে মাধবীলতাকে ট্রেনে তুলে দিতে আসতো । এরকম কতশত গল্প, উপন্যাস মিশে আছে এই স্টেশনকে ঘিরে । ভালোই লাগে এরকম কোথাও যেতে, দেখতে যেসব জায়গার বর্ণনা খুব শুনেছি বা পড়েছি । অন্যরকম একটা ফিল কাজ করে এরকম ক্ষেত্রে । যাহোক, ফিল আর বাস্তবতা সম্পূর্ণ পৃথক একটি ইস্যু এখানে । এই স্টেশনটি মোটেও কোন রোমান্টিক প্লেস না । বরং অসাবধানে মামু সাজার চান্স আছে যেকোন সময়ে । সেজন্য এই স্টেশনে এলে কখনো চিপায় চাপায় যাওয়া উচিত না । বেশ ইনসিকিউরড একটা স্টেশন মনে হয়েছে আমার কাছে । আমাদের আজকের প্ল্যান মূলত এখানে সারারাত আড্ডা দিয়ে কাটিয়ে পরদিন ভোর চারটার বনগাঁ মেইলে চেপে বনগাঁ চলে যাওয়া।  সম্মানিত পাঠকবৃন্দ ,  আপনাদের মনে হতে পারে আমরা কেনো আজকের রাতে হোটেলে থেকে পরদিন ভোরের ট্রেনে বনগাঁ হয়ে বর্ডারে গেলাম না  ।   আসলে ১৬ তারিখ সন্ধ্যার মধ্যে আমাদের ঢাকায় থাকাটা মূল লক্ষ্য ছিলো  । ...