পোস্টগুলি

লোটাস টেম্পল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সপ্তম পর্ব (একদিনে দিল্লি ভ্রমণ )

ছবি
লালকেল্লা  দিল্লির পথে   (৩০/০৩/১৮) আজকে নিলয় আর আমাদের সাথে বের হলো না । তাসিন আর সুফল কে সাথে নিয়ে আমি দিল্লি ভ্রমণে বেড়িয়ে পড়লাম । আসলে দিল্লি ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য সেখানে সুন্দর কিছু ব্যবস্থা আছে । অবস্থা বুঝে ১৫০ রুপীতে সাধারণ বাস থেকে শুরু করে বিভিন্ন মূল্যের এসি বাস, হাইস, কোস্টার এবং কারে প্যাকেজ ব্যবস্থা আছে যারা শুধুমাত্র দিল্লি ভ্রমণে আগ্রহী পর্যটকদের নিয়ে ডে ট্রিপে দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ায় । বিভিন্ন এজেন্সি এসব ব্যবস্থা করে থাকে । আর হোটেল মালিকদের সাথে চুক্তির মাধ্যমে তারা পর্যটক সংগ্রহ করে । সত্যি বলতে একদিনের হিসেবে ব্যবস্থাটা আমার খুবই ভালো লেগেছে । ব্যক্তিগতভাবে বেড়ালে হয়তো কিছু স্বাধীনতা থাকে, কিন্তু একদিনে সবকিছু কাভার করা সম্ভব হতো না । আমাদের ঢাকাতে এমন কোন ব্যবস্থা কখনো নজরে পড়েনি । অথচ দিল্লির পথে ট্যুরিস্টদের জন্য আলাদাভাবে নির্ধারিত এই ট্রান্সপোরটারগুলো হরহামেশাই নজরে পড়ে ।  আমাদের বাস  ১। লালকেল্লা(Red Fort)- খ্রিষ্টীয় সপ্তদশ শতাব্দীতে প্রাচীর-বেষ্টিত  পুরনো দিল্লি  শহরে  মুঘল সম্রাট...