পোস্টগুলি

Ladakh লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কম খরচে কাশ্মীর-লাদাখ-মানালি ভ্রমণ

ছবি
প্যাংগং লেক, লাদাখ  প্রারম্ভিকা- এটা ছিলো আমার জীবনের সবচেয়ে দীর্ঘদিনের লালিত স্বপ্নের ফসল । বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে থেকেই এই রুট নিয়ে জানতে পারি এবং ব্যাপক আগ্রহ তৈরি হয় । কিন্তু সময় এবং সাধ্যের সমন্বয় সাধন করা খুবই দুষ্কর হয়ে পড়েছিলো আমার জন্য । আল্লাহর ইচ্ছায় অবশেষে সেই কাঙ্খিত সময়টি মিলেই গেলো । গত ২৮ মে'১৯ ঢাকা থেকে রওনা দিয়ে সম্পূর্ণ রুট কাভার করে ফের ঢাকায় ফিরি ১৬ জুন'১৯ । মোট ১৯ দিনের এই সফরে আমাদের সর্বমোট খরচ হয়েছে ২০,০০০ বাংলাদেশী মুদ্রারও কিছু কম । আমাদের এক্স্যাক্ট রুট ছিলো - ঢাকা>কলকাতা>দিল্লি>জম্মু>শ্রীনগর>কার্গিল>লেহ>মানালি>দিল্লি>কলকাতা>ঢাকা  গুগল ম্যাপে আমাদের রুট  পুরোটা একটা সাইকেল আর কি । দিল্লি থেকে এক পথে গিয়ে ফের অন্য পথে দিল্লিতেই ফেরা । দিল্লি থেকে ২৭৮ কিলোমিটার দূরবর্তী হরিয়ানা প্রদেশের একটি খুব পরিচিত জায়গা হলো আম্বালা । এই সাইকেলের এতোটুকু ছিলো কমন পয়েন্ট । বাকি পথগুলোর দূরত্ব, পরিচিতি, যাত্রা সহ বিস্তারিত পাবেন আমার লেখার ভেতরে । আমাদের পরিচয়ঃ  এই ট্যুরের সদস্য ছিলাম আমরা...

ষোড়শ পর্বঃ লাদাখ সফরে জ্ঞাতব্য বিষয় (বিশেষ পর্ব)

ছবি
কয়েকটি উচ্চতম পাস Ladakh: লাদাখ হলো এডভেঞ্চারপ্রেমীদের জন্য তীর্থস্থান স্বরুপ । বাইকারদের জন্য এটা স্বপ্ন আর ট্রাভেলারদের জন্য এটি একটি নেশা । পৃথিবীর অন্যতম সেরা দ্রষ্টব্য স্থান হলো লাদাখ । লাদাখ সফরের অনুভূতিগুলো এতোটাই তীব্র হয় যে সারাজীবন এই স্মৃতিগুলো আপনাকে হাসাবে, কাঁদাবে আর নস্টালজিয়ায় ভোগাবে । লাদাখ শব্দটির অর্থই হলো - "Land of High Passes". La শব্দের অর্থ এখানে Passes. আপনারা একটা জিনিস খেয়াল করবেন হয়তোবা । লাদাখ বাদে ভারতের অন্যান্য প্রদেশে যত উচ্চতম পাস রয়েছে, তাদের কোনটির শেষে লা শব্দটি নেই । কেবলমাত্র লাদাখে অবস্থিত প্রতিটি পাসের নামের শেষে La সাফিক্স রয়েছে । এই লা দিয়েই আসলে পাস প্রকাশ করা হয় । যেমন - বারালাচা লা, খারদুং লা, চ্যাং লা, ট্যাগলাং লা ইত্যাদি ইত্যাদি । আমরা এরসাথে আবার নিজেরা পাস শব্দ যুক্ত করে সাধারণত ডেকে থাকি । যেমন বারালাচালা পাস, খারদুংলা পাস ... এরকম আর কি । আসলে হওয়া উচিত এমন - বারালা পাস, চ্যাং পাস, খারদুং পাস...। মানে ব্যাপারটা "ক্যাচ ধর" এর মতোই  আর কি । Ladakh কে কেউ যদি Ladak বলে উচ্চারণ করে, তার আবার ভুল ধরবে...

দ্বাদশ পর্বঃ লাদাখের পথে - ১

ছবি
শ্রীনগর টু লেহ রোড ট্রিপ  Trip to Dreamy Ladakh (০৭/০৬/১৯) দুই বন্ধু ভোরে ঘুম থেকে উঠলাম । উঠেই ফ্রেশ হয়ে ব্যাগ প্যাক করে নিলাম । একই হোটেলে ছিলাম ৩ দিন । হোটেলের স্টাফদের থেকে সবরকম সহযোগিতা পেয়েছি আমরা । এই তিনদিনে অনেক আন্তরিকতা হয়ে গেছে তাদের সাথে । যাহোক, তাদের থেকে বিদায় নিয়ে সকাল সকাল বেড়িয়ে পড়লাম দুইজন । হেঁটেই চলে গেলাম TRC তে ।  গিয়ে দেখি বাস দাঁড়িয়ে আছে । এটা আমাদের BRTC এর মতো জম্মু-কাশ্মীর এর একটি সরকারী বাস, পুরো নাম জম্মু-কাশ্মীর স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন(JKSRTC). শ্রীনগর থেকে লেহ (৪২৪কি,মি)- দুই দিনের কানেক্টেড ট্রিপে এই বাসের ভাড়া ৯০০ রুপী । শেয়ারড ট্যাক্সিতে চড়ে একদিনেই যাওয়া যায় এই পথ, ভাড়া লাগে কমবেশি ২০০০-২৫০০ রুপী । আমাদের বাস  যাহোক,এই  বাসে উঠেই ইম্প্রেশন খারাপ হয়ে গেলো । বেশ অপরিচ্ছন্ন এবং অবহৃত অভ্যন্তরীন সজ্জার একটি বাস । দুই বন্ধু বাসে উঠে দুইটা আসন পরিষ্কার করে বসে গেলাম । অর্ধেক বাস খালি, বেশ কয়েকজন বিদেশী নাগরিক বাসে । এই বাসে চড়ে দুই দিন টানা জার্নি করে লাদাখ যাবো, ভাবতেই পারছিলাম না । সহযাত্রীরাই ...