প্রথম পর্ব (ঢাকা থেকে কলকাতা অভিমুখে)
ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু ঢাকা থেকে প্রস্থান - (২১ - ০৩ - ১৮) ঢাকা থেকে বেনাপোলে বাস যায় বেশ কয়েকটি। হানিফ, শ্যামলী, দেশ ট্রাভেলস, ঈগল সহ আরো কয়েকটি বাস আছে । আমরা হানিফে গিয়েছিলাম । ২১ তারিখ রাত ১০ . ১৫ তে ছিলো আমাদের বাস । আমরা রাত ৯ . ৩০ এর মধ্যেই কল্যাণপুরে হানিফের নির্ধারিত কাউন্টারে গিয়ে হাজির হলাম । আমি গিয়ে দেখি তাসিন বিশাল বড় একটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে । আমি ওর লাগেজ দেখে পুরো আবুল হয়ে গেছি । এই বিশাল লাগেজ নিয়ে এই ব্যাটা ক্যামনে ট্যুর দেবে আল্লাহ মালুম । এই লাগেজে নাকি ওর সব শীতের কাপড় । রাগে আমি কিছুক্ষণ নিজে নিজেই ফোঁৎ ফোঁৎ করলাম । এরপর নিজেকে এই বলে প্রবোধ দিলাম যে ওর জিনিস ও ক্যারি করবে আমার কি । সেলিম এসেছিলো আমাদের বিদায় জানাতে । ওকে বিদায় জানিয়ে আমরা বাসে চেপে বসলাম । নির্ধারিত সময়ে বাস কাউন্টার থেকে ছেড়ে গেলো । আমরাও আড্ডা দিতে দিতে এগিয়ে যাচ্ছিলাম দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের উদ্দে...