পোস্টগুলি

Jehlum লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পঞ্চম পর্বঃ সোনমার্গের পথে

ছবি
সবুজ সোনমার্গ  হাউজবোটের প্রথম সকালঃ (০১/০৬/১৯) পরদিন সকাল সাড়ে ছয়টার দিকে ঘুম ভাঙ্গলো । কাশ্মীর তথা ডাললেকে আমাদের প্রথম সকাল । ঈদের দিন ভোরে ঘুম ভেঙ্গে যেমন একটা খুশি খুশি আমেজ কাজ করে, সেদিনও ভোরে ঘুম ভেঙ্গে তেমন খুশি খুশি লাগছিলো । বলে রাখি, নৌকায় চড়ে ঘুরে বেড়ানোকে ওরা বলে শিকারা রাইড । কাশ্মীর বেড়াতে আসার আগে কিছু বিষয় অবশ্য কর্তব্যের অংশ হিসেবে জেনে এসেছিলাম । তারমধ্যে একটি ছিলো শিকারা রাইড এবং আরেকটি হলো একরাত ডাললেকের হাউজবোটে থাকা । সেই হিসেবে প্রথম রাতেই হাউজবোটে থাকার অভিজ্ঞতা হয়ে গেলো । ডাললেক এক্সপেক্টেশন; পিক ক্রেডিটঃ হাদী ভাই  বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে ডাললেকের ফিল নেয়ার জন্য লেকের পাশের দরজা খুলেই কিছুটা হতাশ হয়ে গেলাম। এ কেমন ডাললেক !  ছবিতে যেমন দেখতাম, তারসাথে তো সেরকম মিল পাচ্ছিনা, বুঝতেছিলাম একটু গড়মিল হচ্ছে কোথাও । আশেপাশের পানিও তেমন স্বচ্ছ না, উপরন্তু পানিতে ময়লা-আবর্জনা ভেসে বেড়াচ্ছে । ধুরু, কি দেখবো ভেবেছিলাম, আর কি দেখছি এখন । এক্সপেক্টেশনের সাথে রিয়েলিটি না মিললেও পরিবেশটা বেশ সুন্দর ছিলো । ডাললেক রিয়েলিটি  অমন...