পোস্টগুলি

Leh to Manali Road Trip লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ষোড়শ পর্বঃ লাদাখ সফরে জ্ঞাতব্য বিষয় (বিশেষ পর্ব)

ছবি
কয়েকটি উচ্চতম পাস Ladakh: লাদাখ হলো এডভেঞ্চারপ্রেমীদের জন্য তীর্থস্থান স্বরুপ । বাইকারদের জন্য এটা স্বপ্ন আর ট্রাভেলারদের জন্য এটি একটি নেশা । পৃথিবীর অন্যতম সেরা দ্রষ্টব্য স্থান হলো লাদাখ । লাদাখ সফরের অনুভূতিগুলো এতোটাই তীব্র হয় যে সারাজীবন এই স্মৃতিগুলো আপনাকে হাসাবে, কাঁদাবে আর নস্টালজিয়ায় ভোগাবে । লাদাখ শব্দটির অর্থই হলো - "Land of High Passes". La শব্দের অর্থ এখানে Passes. আপনারা একটা জিনিস খেয়াল করবেন হয়তোবা । লাদাখ বাদে ভারতের অন্যান্য প্রদেশে যত উচ্চতম পাস রয়েছে, তাদের কোনটির শেষে লা শব্দটি নেই । কেবলমাত্র লাদাখে অবস্থিত প্রতিটি পাসের নামের শেষে La সাফিক্স রয়েছে । এই লা দিয়েই আসলে পাস প্রকাশ করা হয় । যেমন - বারালাচা লা, খারদুং লা, চ্যাং লা, ট্যাগলাং লা ইত্যাদি ইত্যাদি । আমরা এরসাথে আবার নিজেরা পাস শব্দ যুক্ত করে সাধারণত ডেকে থাকি । যেমন বারালাচালা পাস, খারদুংলা পাস ... এরকম আর কি । আসলে হওয়া উচিত এমন - বারালা পাস, চ্যাং পাস, খারদুং পাস...। মানে ব্যাপারটা "ক্যাচ ধর" এর মতোই  আর কি । Ladakh কে কেউ যদি Ladak বলে উচ্চারণ করে, তার আবার ভুল ধরবে...