পোস্টগুলি

শ্রীনগর ডে ট্রিপ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নবম পর্বঃ ঈদ-উল-ফিতরের দিন শ্রীনগরে

ছবি
হযরত বাল মসজিদ ঈদগাহ মাঠ ঈদ-উল-ফিতরের দিনঃ (০৫/০৬/১৯) সকাল আটটার দিকে ঘুম থেকে উঠলাম । গোসল করে রেডি হলাম নামাজের জন্য । পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা যাবো হযরত বাল দরগাহ তে ঈদের জামাতে নামাজ পড়তে । সকাল দশটার দিকে জামাত হয় । সেই হিসেবে ধীরে স্থিরে দুই বন্ধু বের হলাম নামাজের জন্য । নামাজ পড়ে কই যাবো তখনো সেভাবে ফিক্সড করিনি । আমরা জানতাম যা-ই করি না কেনো আজকে, হাতে অনেক সময় আছে । যাহোক, হোটেল থেকে বের হয়ে ডাললেকের পাড় ধরে হাঁটতে হাঁটতে দুই বন্ধু চলে এলাম ডালগেটের কাছে । সেখানে গিয়ে দেখলাম অনেক লোকাল বাস যাচ্ছে হযরত বাল দরগাহের দিকে । একটাতে উঠে গেলাম দুই বন্ধু । ভাড়া দিলাম দুইজনে ২৫ রুপী । হযরত বাল দরগাহ নিয়ে যেরকম একটা আগ্রহ বা ফ্যান্টাসি ছিলো সেরকম করে ফিল করতে পারলাম না সেখানে গিয়ে । সবই খুব সাধারণ ছিলো । বক্তা কাশ্মীরি ভাষায় বয়ান দিচ্ছিলো, আগামাথা কিছুই তো বুঝলাম না তার । দেখলাম মেয়েরাও ঈদের জামাতে নামাজ পড়তে এসেছে একইসাথে । ছেলে মেয়ে কম্বাইণ্ড মসজিদের ক্ষেত্রে যেরকম সেপারেশন আশা করা উচিত, সেরকমটা চোখে পড়লো না। বেশ সাবলীল ভাবেই দেখলাম সবাই ঘুরে বেড়াচ্ছে । হযরত...