তৃতীয় পর্বঃ তিনদিন পর অবশেষে শ্রীনগর
বানিহাল-শ্রীনগরঃ গরীবের টয় ট্রেন জম্মু থেকে শ্রীনগর কিভাবে যাবো ? ( ৩১/০৫/১৯) সমাধান আগে থেকেই ঠিক করে নিয়ে গিয়েছিলাম । জম্মু থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে পাহাড়ের কোলঘেঁষে অবস্থিত একটি রেলস্টেশন; নাম বানিহাল । আমাদের প্ল্যান ছিলো বানিহাল থেকে মেইল ট্রেনে চেপে শ্রীনগর যাওয়া । বেশ প্রশংসা শুনেছিলাম এই রুটের । অনেক সুন্দর ভিউ পাওয়া যায় নাকি । ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম । সবমিলিয়েই একটা আগ্রহ তৈরি হয়েছিলো এই রুটে ট্রেন ভ্রমণের । কিন্তু সেই ট্রেনে ওঠাটাও হুটহাট ধুপধাপ পসিবল ছিলো না । পাহাড়ি রাস্তায় ১৬০ কিলোমিটার মানে বেশ লম্বা একটি দূরত্ব । আর বানিহাল থেকে ট্রেনে শ্রীনগর রেলস্টেশন আবার প্রায় ১০০ কিলোমিটার দূরত্ব । সুতরাং বুঝতেই পারছেন যে শ্রীনগর পৌঁছাতে এখনো অনেক দেরি । যাহোক, ২৮/০৫/১৯ তারিখ রাতে ঢাকা থেকে বাসে চেপে আজ ৩১/০৫/১৯ তারিখ সকালে এসে পৌঁছলাম জম্মুতে । ভ্রমণ করতে হবে আজকেও সারাদিন । আপাতত জম্মু রেলওয়ে স্টেশনে এসে নেমে একটু ফ্রেশ হয়ে নিলাম । গতরাতে ঠিকমতো খাওয়া-দাওয়া হয়নি, অধিকন্তু শরীরের উপরে দিয়ে ধকলও কম যায়নি । ভাবলাম সামনে আরো কত কি সহ্য করতে হবে তার ...