পোস্টগুলি

গুলমার্গ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

একাদশ পর্বঃ ১২,৮২৭ টাকায় ১২ দিনে ঢাকা থেকে কাশ্মীর ভ্রমণ (বিশেষ পর্ব)

ছবি
গুলমার্গ গরীবের ভূস্বর্গ-কাশ্মীর ভ্রমণ সমাচারঃ যাওয়া + ভ্রমণ + আসাঃ ৩+৬+৩ =১২দিন খরচঃ ১৩,০১৪ টাকা গত ২৮ মে রাতে আমরা দুই বন্ধু ঢাকা ত্যাগ করে ৬ দিন কাশ্মীর ঘুরে লাদাখ-মানালি-দিল্লি হয়ে ঢাকা ব্যাক করি। এক্ষেত্রে আমাদের  জনপ্রতি মোট খরচ হয়েছে ১৯ দিনে ১৯,৭৮৫ টাকা । আমি যেহেতু কাশ্মীর থেকে ঢাকা আসিনি তাই ঢাকা থেকে কাশ্মীর যেতে যে খরচ টা হয়েছে হুবহু সেইম খরচ টা ফিরতি পথে এড করে সার্কিট টা কমপ্লিট করবো। হিসেব টা আমি বেনাপোল থেকেই শুরু করছি এবং দুই বন্ধুর হিসেব একসাথে দিচ্ছি । গন্তব্য কলকাতা(২৯/০৫/১৯) কালকা মেইল  বর্ডার ক্রস করেই দুই বন্ধুর পাসপোর্ট ভিসা ফটোকপি করলাম কয়েক কপি। এরপরে সরাসরি কলকাতায় ফেয়ারলি প্লেসে গেলাম। ফরেইন কোটায় দিল্লির টিকিট নিলাম। এরপরে সাড়ে সাতটার কালকা মেইলে চেপে বসলাম। আজকের খরচঃ ১। পাসপোর্ট-ভিসা ফটোকপি= ৩০ রুপী  ২। বর্ডার-বনগাঁ = ৬০ রুপী  ৩। বনগাঁ-শেয়ালদা = ৪০ রুপী  ৪। শেয়ালদা-ফেয়ারলি প্লেস= ১৮রুপী  ৫। হাওড়া-দিল্লি(ট্রেন) = ১৭৭০রুপী  ৬। নেহেরু স্ট্রীট - হাওড়া = ১৮রুপী  ৭। ডিনার+পার্সেল = ...

ষষ্ঠ পর্বঃ ট্রেক টু গুলমার্গ

ছবি
গুলমার্গ, ফার্স্ট ফেজ শ্রীনগর টু গুলমার্গঃ  পরদিন ঘুম থেকে উঠলাম সকাল আটটার দিকে । উঠে ফ্রেশ হয়ে রেডি হতে হতে সাড়ে নয়টা বেজে গেলো । চারজন রুম বুক রেখেই হোটেল থেকে বেড়িয়ে গেলাম । কারণ রুমটি রেট হিসেবে ভালো ছিলো । শ্রীনগর থেকে Gulmarg ৫৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত । যেতে সময় লাগে দেড় ঘণ্টা । ট্যাক্সি স্ট্যাণ্ড নির্ধারিত ভাড়া হলো ২৪৮৬ রুপী । আমি গতদিনের সাথে মিলিয়ে হিসেব করলাম, ৮৩ কিলোমিটারের জন্য যদি ভাড়া দেই ২০০০ রুপী (ফিক্সড ৩৪০৫), তাহলে ৫৩ কিলোমিটারের জন্য ভাড়া আসে প্রায় ১৫০০ রুপী(ফিক্সড ২৪৮৬) । আমি এই হিসেবে গাড়ি ঠিক করার কথা ভাবছিলাম । দুই একটা গাড়ির সাথে কথা বলে পজিটিভ সাইনও পেয়েছি । এরমধ্যেই দেখি সূর্য ভাই ১৮০০ রুপীতে গাড়ি ঠিক করে নিয়ে এসেছে । ধুরু ! শুধু শুধু খরচ বাড়ালো এই লোকটা । আমাকে ডিল করার সুযোগই দিলো না। কি আর করার, অমনি গাড়িতে চেপে বসলাম । সকাল দশটার দিকে যাত্রা শুরু করলাম । প্রসঙ্গত, বলে রাখা ভালো যে শ্রীনগর হলো কাশ্মীরের সেন্টার পয়েন্ট । আর বিভিন্ন ট্যুর স্পটগুলো সব শ্রীনগর থেকেই ভিন্ন ভিন্ন ডিরেকশনে চলে গেছে । এরমানে হলো আপনি যেখানেই যান না কেনো, শ...