পোস্টগুলি

ডাউকি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মেঘালয় সফরনামা

ছবি
মেঘালয় সফরনামা প্রারম্ভিকাঃ  মেঘালয়ে বেড়াতে গিয়েছিলাম ২০১৮ সালের ১৪ আগস্টে । গিয়েছিলাম তিন বন্ধু মিলে । ঢাকা থেকে ৬ দিন ৭ রাতের এই সফরে আমাদের জনপ্রতি খরচ হয়েছে ৮,৮৭০ বাংলাদেশী টাকা । যারা খুব কম খরচে মেঘালয় সফরে আগ্রহী, তাদের কথা মাথায় রেখে আজকের ব্লগে সেই ট্যুরের আদ্যোপান্ত তুলে ধরাই আমার উদ্দেশ্য ।  সেই সাথে আপনারাও পেয়ে যাবেন বাজেট মেইনটেন করে পার্ফেক্ট ট্রিপের একটা ডায়াগ্রাম । আমি নিজে অসংখ্য জায়গায় ঘাঁটাঘাঁটি করে যত তথ্য পেয়েছি, প্রাসঙ্গিক যত মানুষের সাথে কথা বলেছি, সেই সাথে নিজে ঘুরে এসে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, তার একটা সমন্বিত ফসল হলো আজকের এই লেখা । সুতরাং একটু দীর্ঘ হলেও কষ্ট করে পুরো ট্রিপের গল্পটা পড়ুন । আমি আশাবাদী এই একটা লেখাই মেঘালয় ট্রিপ নিয়ে আপনার জ্ঞানের পূর্ণতা এনে দেবে । মেঘালয়(Meghalaya):   মেঘ+আলয়= মেঘালয় । এখানে আলয় শব্দের অর্থ হলো আবাস । সুতরাং সংস্কৃত ভাষা থেকে আগত সম্পূর্ণ এই শব্দটির অর্থ দাঁড়ায় "মেঘের আবাস" । কি দারুণ একটা নাম তাইনা ? নামের মধ্য দিয়েই যেনো ভৌগোলিক বৈশিষ্ট্যটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে । ব্রিটিশরা মেঘালয়ের রু...

মেঘালয় সফরনামাঃ প্রথম পর্ব (ডাউকি)

ছবি
  উমগট রিভার সাসপেনশান ব্রীজ ট্রাভেলিং টু মেঘালয়ঃ (১৪/০৮/১৮) আমাদের এই ট্যুরের যাত্রা শুরু হয় ঢাকা বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী রাত সাড়ে নয়টার উপবন এক্সপ্রেস ট্রেনে চড়ে । ট্রেনের টিকিট তিনদিন আগেই কেটে রাখা হয়েছিলো । শোভন চেয়ারের মূল্য পড়েছিলো জনপ্রতি ৩২০ টাকা । ট্রেনে চেপেই তিনজন আড্ডা দেয়া শুরু করে দিলাম । ঘুম-আড্ডা মিলিয়েই ট্রেন জার্নি শেষ হয়ে গেলো । ট্রেন যখন সিলেটে পৌঁছায় তখন ভোর সোয়া পাঁচটা বাজে ।  সিলেট রেলওয়ে স্টেশন  এই ট্রিপের প্রথম ভুলটা করলাম সিলেট স্টেশনে পৌঁছেই । ভাবলাম মাত্র ৫ টা বাজে, এতো তাড়াতাড়ি তামাবিল গিয়ে কি করবো । বর্ডার খুলবে ৯ টার সময় । সুতরাং অনেক সময় আছে ভেবে তিন বন্ধু স্টেশনের বেঞ্চে শুয়েই ল্যাটালাম কিছুক্ষণ । এরপরে ধীরে সুস্থে স্টেশন থেকে বের হয়ে ব্রেকফাস্ট করে নিলাম । এরপরে জাফলং এর বাসে চেপে বসলাম । বাসভাড়া গেলো জনপ্রতি ৬০ টাকা । সিলেট - জাফলং রুটের ভেতরেই তামাবিল পয়েন্ট এর অবস্থান । বাস জার্নিতেই আমাদের আড়াই ঘণ্টার বেশি চলে গেলো ।  বর্ডার ক্রসঃ (১৫/০৮/১৮) বাস যখন তামাবিল পৌঁছায় তখন ঘড়িতে বাজে সকাল ৯ টা ৪৫ । টাইম দেখেই মেজাজ খ...