পোস্টগুলি

কেলং লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অষ্টাদশ পর্বঃ বাই রোড লেহ টু মানালি - ২

ছবি
রাস্তায় বরফ সরানোর জন্য ব্যবহৃত বুলডুজার  বারালাচালা টু কেলংঃ ভেবেছিলাম এটাই সকল ঝামেলার শেষ । কিন্তু নাহ, আমরা ভুল ছিলাম । সামনে আমাদের জন্য আরো কিছু অপেক্ষা করছিলো । বারালাচালা থেকে কেলং ৭৬ কিলোমিটার দূরে অবস্থিত । এই দুই স্থানের মাঝে রয়েছে ক্রমান্বয়ে জিংজিংবার, পাটসিয়ো, দারচা এবং জিসপা । বারালাচালা থেকে প্রায় টানা আরো দুই ঘন্টা গাড়ি চললো । রাত প্রায় সাড়ে এগারোটা বাজে তখন । স্থানটির নাম আমি উদ্ধার করতে পারিনি, তবে দারচার কাছাকাছি কোথাও এসে আবার ফেঁসে গেলাম । এবার অন্যরকমভাবে ফেঁসে গেলাম । বরফ গলা জল, যেটাকে গ্লেসিয়ার বলে সেই গ্লেসিয়ারের একটা ফ্লো চলে গেছে মূল রাস্তার উপর দিয়েই । এই জায়গায় সবসময়ই গাড়ি সমস্যায় পড়ে । প্রায় ৩০-৪০ ফিট দৈর্ঘ্যের রাস্তা আক্রান্ত , বাকি রাস্তা ওকে । কিন্তু এই সামান্য রাস্তাটুকুই আর পার হওয়া যায় না । পানির প্রবাহে রাস্তার অবস্থা একদম যাচ্ছেতাই ।  এখানেই ফেঁসে গিয়েছে(পিকটি সংগৃহীত) আমাদের বহরের প্রথম গাড়িটি ঠিকভাবে জায়গাটুকু ক্রস করতে পারলেও দ্বিতীয় গাড়িটি আটকে গেলো সেখানে । গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিয়ে সেই আলোয় ড্রাইভাররা নেমে ...