পোস্টগুলি

Krang suri falls লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মেঘালয় সফরনামাঃ ষষ্ঠ পর্ব (ঘরে ফেরা)

ছবি
  ক্রাংসুরি ওয়াটার ফলস  ক্রাংসুরি ফলস (Krang Suri Falls,Meghalaya): (২০/০৮/১৮) আজকের দিনের আমাদের একমাত্র প্ল্যান হলো বিরডো এবং ক্রাংসুরি ঝর্ণা দেখা । এরপরে ঘরে ফেরা । সেই হিসেবে সকাল বেলা হোটেল থেকে চেক আউট করে ধীরেস্থিরে চলে গেলাম ডাউকির ট্যাক্সি স্ট্যাণ্ডে । তিনজন মিলে একটা কারে চেপে বসলাম । ভাড়া গেলো ৫০০ রুপী । সেটা আমাদের ডাউকি নামিয়ে দিলো । এরপর ট্যাক্সি ঠিক করতে গেলাম । উদ্দেশ্য বিরডো ফলস এবং ক্রাংসুরি ফলস দেখা । কিন্তু গাড়িওয়ালারা এই বিরডো ফলস টা ঠিক চিনছিলো না । ত্যানা প্যাঁচানো শুরু করছিলো । ব্রিডো, বিডো, ব্রাডো... কত নামেই পরিচয় দেয়ার চেষ্টা করলাম, ঝর্ণার পিকচার দেখালাম... তাও চিনলো না । সুতরাং সিদ্ধান্ত নিলাম এই ঝর্ণা দেখবো না । আবার শুধু ক্রাংসুরির জন্য যে ট্যাক্সিভাড়া চায়, তা আমাদের তিনজন হিসেবে বেশি হয়ে যাচ্ছিলো । আমরা জানতাম ক্রাংসুরিতে লোকাল গাড়িতে করে যাওয়া যায় । তাই তিনজনে সিদ্ধান্ত নিলাম যে লোকাল গাড়িতে যাবো এবং শুধুমাত্র ক্রাংসুরি ঝর্ণাটাই দেখবো আজকে । এসব ঢিলেমি করতে করতে অনেক বেলা হয়ে গেছে ততোক্ষণে । আমাদের হাতে আসলে সময় ছিলো তো তাই এমন ঢিলেমি আচরণ । যাদ...