পোস্টগুলি

লেহ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ত্রয়োদশ পর্বঃ লাদাখের পথে - ২

ছবি
লেহ শহরের অদূরে কার্গিল থেকে লেহ অভিমুখেঃ (০৮/০৬/১৯)   ৮ জুলাই ভোর চারটায় ঘুম থেকে উঠলাম সবাই । উঠেই ফ্রেশ হয়ে চলে এলাম নীচে । এরপরে একদম যথাসময়ে বাস ছেড়ে গেলো লেহ অভিমুখে । আজকের গল্প আর খুব বেশি নেই সত্যি বলতে । শুধুই ছুটে চলা আর কি । ততোক্ষণে বাসের সবার মাঝে একটা হৃদ্যতা চলে এসেছে । কলকাতার তিন আংকেল তো একপ্রকার আমাদের বৃদ্ধ বন্ধুতে পরিণত হয়েছে । তাদের সাথে মিশে সত্যিই খুব ভালো লেগেছে । এই বয়সে এসে নিজেদের জন্য এভাবে সময় বের করা নিশ্চয়ই কোন সহজ কাজ না । কিন্তু তারা এই কাজটাই কিভাবে যেনো সহজ করে ফেলেছেন । অনুপ্রাণিত হয়েছি তাদের দ্বারা । সত্যি বলতে এরকম বাল্যবন্ধুকে ট্রাভেল পার্টনার হিসেবে পাওয়াটা সৌভাগ্যের একটি বিষয় । আমি তবু সুফলকে পেয়েছি, কারো কারো তো সেটাও নেই । আমরা দুইজন মিলে ঘুরে বেড়ানোকেই নাম দিয়েছি -  সোলো ট্রিপ । মানে দুইজন মিলেই একজন ।  উঁচু-নিচু কখনো বন্ধুর, কখনো মসৃণ পথ ধরে চলতে লাগলো আমাদের বাস । অসম্ভব ভালো লাগছিলো । একটা মূহুর্তও অন্যকাজে ব্যয় করতে ইচ্ছে করছিলো না। সারজীবন পিকচারে দেখে এসেছি এসব ভিউ । কেমন ধূসর চারিদিকে, কোন গা...

দ্বাদশ পর্বঃ লাদাখের পথে - ১

ছবি
শ্রীনগর টু লেহ রোড ট্রিপ  Trip to Dreamy Ladakh (০৭/০৬/১৯) দুই বন্ধু ভোরে ঘুম থেকে উঠলাম । উঠেই ফ্রেশ হয়ে ব্যাগ প্যাক করে নিলাম । একই হোটেলে ছিলাম ৩ দিন । হোটেলের স্টাফদের থেকে সবরকম সহযোগিতা পেয়েছি আমরা । এই তিনদিনে অনেক আন্তরিকতা হয়ে গেছে তাদের সাথে । যাহোক, তাদের থেকে বিদায় নিয়ে সকাল সকাল বেড়িয়ে পড়লাম দুইজন । হেঁটেই চলে গেলাম TRC তে ।  গিয়ে দেখি বাস দাঁড়িয়ে আছে । এটা আমাদের BRTC এর মতো জম্মু-কাশ্মীর এর একটি সরকারী বাস, পুরো নাম জম্মু-কাশ্মীর স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন(JKSRTC). শ্রীনগর থেকে লেহ (৪২৪কি,মি)- দুই দিনের কানেক্টেড ট্রিপে এই বাসের ভাড়া ৯০০ রুপী । শেয়ারড ট্যাক্সিতে চড়ে একদিনেই যাওয়া যায় এই পথ, ভাড়া লাগে কমবেশি ২০০০-২৫০০ রুপী । আমাদের বাস  যাহোক,এই  বাসে উঠেই ইম্প্রেশন খারাপ হয়ে গেলো । বেশ অপরিচ্ছন্ন এবং অবহৃত অভ্যন্তরীন সজ্জার একটি বাস । দুই বন্ধু বাসে উঠে দুইটা আসন পরিষ্কার করে বসে গেলাম । অর্ধেক বাস খালি, বেশ কয়েকজন বিদেশী নাগরিক বাসে । এই বাসে চড়ে দুই দিন টানা জার্নি করে লাদাখ যাবো, ভাবতেই পারছিলাম না । সহযাত্রীরাই ...