পোস্টগুলি

শ্রীনগর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

একাদশ পর্বঃ ১২,৮২৭ টাকায় ১২ দিনে ঢাকা থেকে কাশ্মীর ভ্রমণ (বিশেষ পর্ব)

ছবি
গুলমার্গ গরীবের ভূস্বর্গ-কাশ্মীর ভ্রমণ সমাচারঃ যাওয়া + ভ্রমণ + আসাঃ ৩+৬+৩ =১২দিন খরচঃ ১৩,০১৪ টাকা গত ২৮ মে রাতে আমরা দুই বন্ধু ঢাকা ত্যাগ করে ৬ দিন কাশ্মীর ঘুরে লাদাখ-মানালি-দিল্লি হয়ে ঢাকা ব্যাক করি। এক্ষেত্রে আমাদের  জনপ্রতি মোট খরচ হয়েছে ১৯ দিনে ১৯,৭৮৫ টাকা । আমি যেহেতু কাশ্মীর থেকে ঢাকা আসিনি তাই ঢাকা থেকে কাশ্মীর যেতে যে খরচ টা হয়েছে হুবহু সেইম খরচ টা ফিরতি পথে এড করে সার্কিট টা কমপ্লিট করবো। হিসেব টা আমি বেনাপোল থেকেই শুরু করছি এবং দুই বন্ধুর হিসেব একসাথে দিচ্ছি । গন্তব্য কলকাতা(২৯/০৫/১৯) কালকা মেইল  বর্ডার ক্রস করেই দুই বন্ধুর পাসপোর্ট ভিসা ফটোকপি করলাম কয়েক কপি। এরপরে সরাসরি কলকাতায় ফেয়ারলি প্লেসে গেলাম। ফরেইন কোটায় দিল্লির টিকিট নিলাম। এরপরে সাড়ে সাতটার কালকা মেইলে চেপে বসলাম। আজকের খরচঃ ১। পাসপোর্ট-ভিসা ফটোকপি= ৩০ রুপী  ২। বর্ডার-বনগাঁ = ৬০ রুপী  ৩। বনগাঁ-শেয়ালদা = ৪০ রুপী  ৪। শেয়ালদা-ফেয়ারলি প্লেস= ১৮রুপী  ৫। হাওড়া-দিল্লি(ট্রেন) = ১৭৭০রুপী  ৬। নেহেরু স্ট্রীট - হাওড়া = ১৮রুপী  ৭। ডিনার+পার্সেল = ...

তৃতীয় পর্বঃ তিনদিন পর অবশেষে শ্রীনগর

ছবি
বানিহাল-শ্রীনগরঃ গরীবের টয় ট্রেন  জম্মু থেকে শ্রীনগর কিভাবে যাবো ? ( ৩১/০৫/১৯) সমাধান আগে থেকেই ঠিক করে নিয়ে গিয়েছিলাম । জম্মু থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে পাহাড়ের কোলঘেঁষে অবস্থিত একটি রেলস্টেশন; নাম বানিহাল । আমাদের প্ল্যান ছিলো বানিহাল থেকে মেইল ট্রেনে চেপে শ্রীনগর যাওয়া । বেশ প্রশংসা শুনেছিলাম এই রুটের । অনেক সুন্দর ভিউ পাওয়া যায় নাকি । ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম । সবমিলিয়েই একটা আগ্রহ তৈরি হয়েছিলো এই রুটে ট্রেন ভ্রমণের । কিন্তু সেই ট্রেনে ওঠাটাও হুটহাট ধুপধাপ পসিবল ছিলো না ।  পাহাড়ি রাস্তায় ১৬০ কিলোমিটার মানে বেশ লম্বা একটি দূরত্ব । আর বানিহাল থেকে ট্রেনে শ্রীনগর রেলস্টেশন আবার প্রায় ১০০ কিলোমিটার দূরত্ব । সুতরাং বুঝতেই পারছেন যে শ্রীনগর পৌঁছাতে এখনো অনেক দেরি । যাহোক, ২৮/০৫/১৯ তারিখ রাতে ঢাকা থেকে বাসে চেপে আজ ৩১/০৫/১৯ তারিখ সকালে এসে পৌঁছলাম জম্মুতে । ভ্রমণ করতে হবে আজকেও সারাদিন । আপাতত জম্মু রেলওয়ে স্টেশনে এসে নেমে একটু ফ্রেশ হয়ে নিলাম । গতরাতে ঠিকমতো খাওয়া-দাওয়া হয়নি, অধিকন্তু শরীরের উপরে দিয়ে ধকলও কম যায়নি । ভাবলাম সামনে আরো কত কি সহ্য করতে হবে তার ...