পোস্টগুলি

হাউজবোট লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সপ্তম পর্বঃ নষ্ট একটি দিনের গল্প

ছবি
বৃষ্টিস্নাত ডাললেক নষ্ট দিনের শুরু  (০৩/০৬/১৯)  আজকের দিনটা একদম ইউজলেস ভাবে কেটেছে ।  টোটাল ওয়েস্টেজ । ঘুম থেকে উঠে ধীরে স্থিরে বের হতে হতে সকাল সাড়ে নয়টা বেজে গেলো । সিদ্ধান্তহীনতাকে সাথে নিয়েই হোটেলে ব্যাগ রেখে সূর্য ভাই আর সুশীল ভাই এর সাথে বেড়িয়ে গেলাম । উদ্দেশ্য মুঘল গার্ডেন - শালিমার বাগ । লালচক থেকে শালিমারের দূরত্ব ১৫ কিলোমিটার । লালচক থেকে এভেইলেবল শেয়ারড ট্যাক্সি যায় সেদিকে, ভাড়া ৩০ রুপী । ডাললেক সমাচারঃ উঠে গেলাম একটাতে । যাত্রাপথে চোখে পড়লো আসল ডাললেক । ওহ এই কাহিনী তাহলে ! এবার বুঝতে পারলাম - প্রথম রাতে আমরা যে হাউজবোটে ছিলাম, সেটা ছিলো ডাললেকের কোন একটা ব্যাক সাইডের অংশ । এজন্যই তো বলি কোথাও একটা গড়মিল হচ্ছে । গড়মিলটা এবার স্বচ্ছ হয়ে গেলো । কাশ্মীর ভ্রমণের অবশ্য কর্তব্য হিসেবে "একরাত ডাললেকের হাউজবোটে থাকা" অংশটা তবে আমাদের পরিপূর্ণ হয়নি ধরে নিলাম । সুতরাং তখনি আমি আর সুফল সিদ্ধান্ত নিলাম আজকে রাতে আসল ডাললেকে থাকবো । গুগল ম্যাপে ডাললেক ভিউ  বিশাল এই ডাললেকের আয়তন প্রায় ২২ বর্গকিলোমিটার । গভীরতা খুব একটা বেশি না, প্রায় ৬ মিটার...