পোস্টগুলি

বন বিহার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ষষ্ঠ পর্ব (মানালি থেকে দিল্লি )

ছবি
কুল্লুতে রাস্তার দুইপাশে আপেল বাগান  প্যারাগ্লাইডিং এর জন্য কুল্লু অভিমুখে - (২৮-০৩-১৮ ) সমস্যা দেখা দিলো আজকের দিনটি নিয়ে । কোন প্ল্যান নেই । সাইট সিয়িং নিয়ে কারো কোন হেডেক নেই । নিলয় আর তাসিন আজকের সারাদিন নাকি হোটেলেই থাকবে, তারা টায়ার্ড হয়ে গেছে এই কয়দিনের জার্নিতে । আর সুফল কুল্লুতে প্যারাগ্লাইডিং করার জন্য যাবে । আমি হয়ে গেলাম একা । বেড়াতে গেলে আমার ক্লান্তিও আসেনা, আর ঘরে বসে সময় নষ্ট করা টাইপ ইচ্ছেও নেই । কিছু না কিছু দেখবোই । কি করবো না করবো ভাবতেই সুফল ওর সাথে কুল্লুতে যাবার জন্য ধরলো , আমার ভাড়া সে নিজেই দেবে । সে প্যারাগ্লাইডিং করবে আর আমি দর্শক । কিছু না করে হোটেলে বসে থাকার চেয়ে সুফলের সাথে গিয়ে স্পেক্টেটর আয়ন টাইপ আচরণ করাও ভালো । রাজি হয়ে গেলাম । মানালি থেকে কুল্লু প্রায় সোয়া এক ঘন্টার পথ; বাস ভাড়া ৩০ টাকা । কুল্লুতে গিয়ে শুনি আবহাওয়া খারাপের কারণে প্যারাগ্লাইডিং করা সম্ভব না তখন । অগত্যা বেগাড় খাটনি গেলো এতোগুলো সময় । যারা মানালিতে প্যারাগ্লাইডিং এর জন্য যেতে আগ্রহী তারা আগে থেকেই এসব ব্যপারে খুটিনাটি জেনে যাবেন । অন্তত মানালি পৌঁছেই কনফার্ম হয়ে নেবেন ।...