পোস্টগুলি

শিলং লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মেঘালয় সফরনামা

ছবি
মেঘালয় সফরনামা প্রারম্ভিকাঃ  মেঘালয়ে বেড়াতে গিয়েছিলাম ২০১৮ সালের ১৪ আগস্টে । গিয়েছিলাম তিন বন্ধু মিলে । ঢাকা থেকে ৬ দিন ৭ রাতের এই সফরে আমাদের জনপ্রতি খরচ হয়েছে ৮,৮৭০ বাংলাদেশী টাকা । যারা খুব কম খরচে মেঘালয় সফরে আগ্রহী, তাদের কথা মাথায় রেখে আজকের ব্লগে সেই ট্যুরের আদ্যোপান্ত তুলে ধরাই আমার উদ্দেশ্য ।  সেই সাথে আপনারাও পেয়ে যাবেন বাজেট মেইনটেন করে পার্ফেক্ট ট্রিপের একটা ডায়াগ্রাম । আমি নিজে অসংখ্য জায়গায় ঘাঁটাঘাঁটি করে যত তথ্য পেয়েছি, প্রাসঙ্গিক যত মানুষের সাথে কথা বলেছি, সেই সাথে নিজে ঘুরে এসে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, তার একটা সমন্বিত ফসল হলো আজকের এই লেখা । সুতরাং একটু দীর্ঘ হলেও কষ্ট করে পুরো ট্রিপের গল্পটা পড়ুন । আমি আশাবাদী এই একটা লেখাই মেঘালয় ট্রিপ নিয়ে আপনার জ্ঞানের পূর্ণতা এনে দেবে । মেঘালয়(Meghalaya):   মেঘ+আলয়= মেঘালয় । এখানে আলয় শব্দের অর্থ হলো আবাস । সুতরাং সংস্কৃত ভাষা থেকে আগত সম্পূর্ণ এই শব্দটির অর্থ দাঁড়ায় "মেঘের আবাস" । কি দারুণ একটা নাম তাইনা ? নামের মধ্য দিয়েই যেনো ভৌগোলিক বৈশিষ্ট্যটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে । ব্রিটিশরা মেঘালয়ের রু...

মেঘালয় সফরনামাঃ পঞ্চম পর্ব (চেরাপুঞ্জি এবং শিলং)

ছবি
লাইটলুম ক্যানিয়ন  শিলং (Shillong): শিলং হলো নর্থ-ইস্ট ইন্ডিয়ার একটি হিলস্টেশন এবং মেঘালয় রাজ্যের রাজধানী । আচ্ছা আপনারা হিলস্টেশন শব্দটার অর্থ জানেন ? হিলস্টেশন বলা হয় মূলত সেইসব শহরকে যেগুলো নরমাল ভ্যালী বা সমতল ভূমি থেকে অনেক উঁচুতে অবস্থিত । বাংলাদেশের সিলেট এবং পার্বত্য চট্টগ্রামে অল্প কয়েকটি হিলস্টেশন থাকলেও পার্শ্ববর্তী ভারতে অসংখ্য হিলস্টেশন রয়েছে । শিলং তারমধ্যে একটি । শিলং-এ আসলে দেখার মতো অনেক কিছু থাকলেও আমার মতে সবগুলো দর্শনীয় স্থান ঠিক অতোটা গুরুত্বপূর্ণ নয় । শিলং সিটি ট্রিপটা বেকার মনে হয়েছে আমার কাছে । আপনারা চাইলে স্কিপ করতে পারেন সিটি ট্রিপ টা । শিলং এর কাছাকাছি যতগুলো স্পট রয়েছে আমি তার একটা তালিকা দিলাম। এখানে থেকে নিজের মতো করে বাছাই করে নিতে পারেন । আর সেই সাথে আমার সাজেশন তো থাকবেই ।  ১। শিলং পিক (Shillong View Point, Laitkor Peak)  ২। লেডি হায়দারি পার্ক (Lady Hydari Park)  ৩।গলফ কোর্স (Golf Course)  ৪। ওয়ার্ডস লেক (Ward's Lake)  ৫। বিশপ ফলস (Bishop's Falls)   ৬। ডন বস্কো মিউজিয়াম (Don Bosco Museum) ৭। ক্যাথিড্রাল চার্চ (Cath...