পোস্টগুলি

simla লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কম খরচে সিমলা-মানালি ভ্রমণ

ছবি
  মানালিতে বরফের চূড়ায়  প্রারম্ভিকা - অবশেষে মাত্র ১২,০০০টাকায় ১২ দিনে সিমলা-মানালি ঘুরে এলাম। আটটি পর্বের মাধ্যমে আজকে সেই গল্পই শোনাবো আপনাদের । এই সিরিজটি সিমলা-মানালি ভ্রমণেচ্ছুকদের জন্য খুবই সহায়ক হবে বলে আমি মনে করি।  রুটপ্ল্যান   নিয়ে   পড়াশোনা   কম   করিনি ,  কিন্তু   তবুও প্ল্যানিং এ কিছু অসামঞ্জস্যতা থেকেই গেছে  ।   সব জেনেশুনে গিয়েও ট্যুর শেষে মনে হয়েছে আরো বেটার প্ল্যানিং এবং কিছু মোডিফিকেশনও প্রয়োজন ছিলো  ।   আমার ব্লগে আমি অতীতের পড়াশোনা এবং নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে সেসব অসমাঞ্জস্যতাগুলো তুলে ধরতে চেয়েছি ।   যারা এই রুটে যেতে আগ্রহী এই সিরিজটি তাদের রুট প্ল্যানে ,  বাজেট প্রণয়নে ,  টাইম ব্যালান্স করতে ,  চ্যালেঞ্জগুলো ফেস করার ক্ষেত্রে অনেক উপকারে আসবে বলে আশাবাদী  । সে অনেক দিনের প্ল্যান ছিলো ভারতে যাওয়া নিয়ে  ।   বহু জল্পনা - কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাসপোর্ট - ভিসা হাতে পেলাম  ।   এবার শুরু হলো মেইন প্ল্যানিং  । ...

তৃতীয় পর্ব (কলকাতা থেকে কালকা হয়ে টয় ট্রেনে সিমলা)

ছবি
Toy train কালকা অভিমুখে -   ( ২৪-০৩-১৮) ভোর বেলা যখন ঘুম ভাঙ্গে তখন ট্রেন কলকাতা থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরের বিহারের ভেতর দিয়ে যাচ্ছিলো । ঘুম   থেকে   উঠে   বাইরে   তাকিয়ে   পুরো   অবাক   হয়ে   গেছি   যখন   দেখলাম   অন্যান্যদের   পাশাপাশি   মধ্যবয়সী   মহিলারা   পর্যন্ত   পাছার   কাপড়   তুলে   একেবারে   রেল   লাইনের   উপর   দিয়ে   বা   এক   থেকে   দুই   ফিট   উঁচু   হালকা   কোন   ঝোপের   মধ্যে   বসে   মলত্যাগ  শুরু   করে   দিয়েছে । ভোরের সূর্যালোক তাদের ক্ষণিকের জন্য অনাবৃত ফর্সা অংশগুলোতে পড়ে প্রতিফলন করছিলো এবং সেসব আলোক কণিকা খুব সহজেই অন্যান্যদের দৃষ্টিগোচর হচ্ছিলো । ট্রেন থেকে যে লোকজন তাদের দেখছে, সেই বিষয়ে তাদের কোণ বিকারই নেই । জীবনের অন্যতম ব্যতিক্রমী একটি অভিজ্ঞতা হিসেবে থেকে যাবে ঘটনাটা । যাহোক,  এরপর ফের ঘুমিয়ে গেলাম । ঘুম ভাঙ্গলো দুপুরের আগে আগে । ক্ষুধা লেগে গেছ...