পোস্টগুলি

পেহেলগাম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

একাদশ পর্বঃ ১২,৮২৭ টাকায় ১২ দিনে ঢাকা থেকে কাশ্মীর ভ্রমণ (বিশেষ পর্ব)

ছবি
গুলমার্গ গরীবের ভূস্বর্গ-কাশ্মীর ভ্রমণ সমাচারঃ যাওয়া + ভ্রমণ + আসাঃ ৩+৬+৩ =১২দিন খরচঃ ১৩,০১৪ টাকা গত ২৮ মে রাতে আমরা দুই বন্ধু ঢাকা ত্যাগ করে ৬ দিন কাশ্মীর ঘুরে লাদাখ-মানালি-দিল্লি হয়ে ঢাকা ব্যাক করি। এক্ষেত্রে আমাদের  জনপ্রতি মোট খরচ হয়েছে ১৯ দিনে ১৯,৭৮৫ টাকা । আমি যেহেতু কাশ্মীর থেকে ঢাকা আসিনি তাই ঢাকা থেকে কাশ্মীর যেতে যে খরচ টা হয়েছে হুবহু সেইম খরচ টা ফিরতি পথে এড করে সার্কিট টা কমপ্লিট করবো। হিসেব টা আমি বেনাপোল থেকেই শুরু করছি এবং দুই বন্ধুর হিসেব একসাথে দিচ্ছি । গন্তব্য কলকাতা(২৯/০৫/১৯) কালকা মেইল  বর্ডার ক্রস করেই দুই বন্ধুর পাসপোর্ট ভিসা ফটোকপি করলাম কয়েক কপি। এরপরে সরাসরি কলকাতায় ফেয়ারলি প্লেসে গেলাম। ফরেইন কোটায় দিল্লির টিকিট নিলাম। এরপরে সাড়ে সাতটার কালকা মেইলে চেপে বসলাম। আজকের খরচঃ ১। পাসপোর্ট-ভিসা ফটোকপি= ৩০ রুপী  ২। বর্ডার-বনগাঁ = ৬০ রুপী  ৩। বনগাঁ-শেয়ালদা = ৪০ রুপী  ৪। শেয়ালদা-ফেয়ারলি প্লেস= ১৮রুপী  ৫। হাওড়া-দিল্লি(ট্রেন) = ১৭৭০রুপী  ৬। নেহেরু স্ট্রীট - হাওড়া = ১৮রুপী  ৭। ডিনার+পার্সেল = ...

দশম পর্বঃ অপার্থিব পেহেলগাম

ছবি
মিনি সুইজারল্যাণ্ড অপার্থিব পেহেলগামঃ (০৬/০৬/১৯) কাশ্মীর ট্যুরের প্ল্যানিং এর শুরু থেকেই যে স্থানের সম্পর্কে সবচেয়ে বেশি প্রশংসা শুনেছি সেটা ছিলো    Pahalgam  । আমাদের প্রচ্ছন্ন একটা ইচ্ছে ছিলো যে সিচুয়েশন মিলে গেলে পেহেলগামে একরাত থেকে যাবো । সেভাবেই কথা বলে আমাদের হোটেল থেকে বের হয়েছিলাম।  পেহেলগাম জায়গাটা লালচক থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত । রিজার্ভ গাড়িতে যেতে সময় লাগে প্রায় আড়াই ঘন্টার মতো । পেহেলগামে ইন মেজর তিনটা স্পট সবচেয়ে বেশি পরিচিত । মিনি সুইজারল্যাণ্ড খ্যাত বাইসারান, আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি । রিজার্ভ গাড়ি নিয়েও একদিনে এই তিনটা স্পট ঘোরা কিছুটা টাফ । আবার দুইদিনে ঘোরাটা বেশি ঢিলেঢালা হয় । তবে সৌন্দর্যের বিচারে এবং হাতে সময় থাকা সাপেক্ষে অনেকেই এখানে এক রাত স্টে করাকে খুব সুন্দর একটি সিদ্ধান্ত বলে মনে করেন । এছাড়াও এই পেহেলগামে আরো কিছু সুন্দর সুন্দর জায়গা আছে বলে ওখানে যাবার পরে আমরা জানতে পেরেছি । যেমনঃ কাশ্মীর ভ্যালি, ডালিয়ান, ডেনো ভ্যালি, ওয়াটারফল, টুলিয়ান লেক, পেহেলগাম ভ্যালি, কানমার্গ ইত্যাদি । ইন্টারন্যাশনালি এসব প্লেস নিয়ে...