পোস্টগুলি

মাওলিনং লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মেঘালয় সফরনামাঃ দ্বিতীয় পর্ব (ডাউকি)

ছবি
  স্নোনেংপেডেং এর সকাল সাসপেনশান ব্রীজে দাঁড়িয়ে স্নোনেংপেডেং এর ভোর দেখাঃ  (১৬/০৮/২০১৮) পরদিন একদম কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে পড়লাম । উঠে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না । গতরাতে যেখানে ক্যাম্পিং করতে দেখেছি, ভোরে উঠে দেখি সারারাতের প্রবল বর্ষণে সেখানে পানি উঠে গেছে আর সেই সাথে তাঁবুগুলোও উধাও । এই প্রথম ফিল করলাম যত্রতত্র ''ক্যাম্পিং করা যে দারুণ একটা আইডিয়া" এই কথাটা পুরোটা সত্য না । যারা নদীর তীরে ক্যাম্পিং করেছিলো, গতরাতে তাদের কতটা বিড়ম্বনা পোহাতে হয়েছে সেসব ভেবেই এই সিদ্ধান্তে উপনীত হলাম আমি ।  তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো । ছাতা মাথায় দিয়ে আমি একাই নেমে গেলাম নদীর তীরে । নদীর জলে পা ভিজিয়ে অদূরের পাহাড়গুলো দেখছিলাম । পাহাড়ের খাঁজে-খাঁজে মেঘেরা ভেসে বেড়াচ্ছে আর এই পাশে সাসপেনশন ব্রীজটা বাতাসে হালকা দুলছে । আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ সকাল ছিলো এটা । দেখে মনে হচ্ছিলো যেনো চারিদিকে সৌন্দর্যের আধার । মেঘালয় ট্রিপের অংশ হিসেবে এক রাত স্নোনেংপেডেং থাকাটা একদম অবশ্য কর্তব্য হিসেবে আমি রায় ঘোষণা করলাম সাথে সাথেই ।  সবাই মিলে সাসপেনশন ব্রীজের উপরে চলে গেল...