পোস্টগুলি

Kolkata লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রথম পর্বঃ গন্তব্য কলকাতা

ছবি
কলকাতা ঢাকা থেকে প্রস্থানঃ (২৮/০৫/১৯) ২৮ তারিখ রাতে যথাসময়ে চলে গেলাম রাজধানীর গাবতলী বাস টার্মিনালে । ঈদের বাকি আরো ৭ দিন । ঘরমুখো মানুষের ভীড় শুরু হয়েছে একটু একটু । আমি গাবতলী গিয়ে সুফলের জন্য অপেক্ষা করছি । অতীতের সবগুলো ট্যুরের মতো আজকেও সে লেটেই এসে হাজির হলো গাবতলীতে । যাহোক, তাও ভালো বাস ছাড়ার আগেই এসেছে । বাসে উঠে পড়লাম দুই বন্ধু । বরাবরের মতো আমি জানালার পাশে, আর ও করিডোরের সিটে বসলো । রাত বাজে প্রায় ১১ টার মতো । এরপরে হানিফের টান শুরু হলো । রাস্তা প্রায় ফাঁঁকাই ছিলো । চোখ খুলেই দেখলাম আমরা চলে এসেছি ফেরিঘাটে । দীর্ঘ সিরিয়াল পার করে ফেরি পার হতে হতে আমাদের অনেক সময় লেগে গেলো । সুফলের আম্মা আমাদের দুইজনের জন্য নাস্তা দিয়েছিলেন, গাড়িতে বসেই সেগুলো খেলাম দুই বন্ধু মিলে ।  ২৯ তারিখ একদম ভোর বেলায় গিয়ে বেনাপোলে পৌঁঁছলাম । সেখানে থেকে জনপ্রতি ১০ টাকা হারে অটো ভাড়া দিয়ে চলে গেলাম বর্ডারে । দুইজনে ট্রাভেল ট্যাক্স আর এন্ট্রি ফি দিলাম মোট ১০৯০ টাকা । এরপরে চলে গেলাম ইমিগ্রেশনে । কোন দালালের সহযোগিতা ছাড়া নিজেরাই সকল প্রসিডিউর শেষ করে চলে গেলাম ইণ্ডিয়ান কাস্টমসে ...