পোস্টগুলি

চ্যাংলা পাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

চতুর্দশ পর্বঃ প্যাংগং লেক - ১

ছবি
প্যাংগং এর পাড়ে আমরা দুই বন্ধু  গন্তব্য প্যাংগং লেকঃ  (০৯/০৬/১৯) পরদিন একদম সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুই বন্ধু চলে গেলাম লেহ বাসস্ট্যাণ্ডে ।  টিকিট কাউন্টার তখনো খোলেনি । দুই বন্ধু গিয়েই দেখি আর্জেন্টাইন এক কাপল বসে আছে সেখানে । কথায় কথায় জানতে পারলাম তারাও প্যাংগং লেক যাবে এবং বাসের জন্য অপেক্ষা করছে । কথাবার্তায় বেশ আন্তরিক মনে হলো । সেখানেই দেখলাম একটা ছোট হোটেল ছিলো । সেখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম এবং কিছু এক্সট্রা খাবার কিনে নিলাম ।  লেহ বাসস্ট্যাণ্ডের বিপরীত দিকের ভিউ ব্রেকফাস্ট সেরে এসে দেখি আরেকজন মেক্সিকান এসে হাজির । আর্জেন্টাইন দুইজন আর মেক্সিকান টা বসে গল্প করছে । আমরা দুইজন জয়েন করলাম তাদের গল্পে । আর্জেন্টাইন দুইজনের নাম মাতিয়াস আর জুলিয়েট, মেক্সিকান টার নাম ছিলো ইভান । বেশ আড্ডা দিলাম । এরপরে টিকিট কাউন্টার ওপেন হলে গিয়ে নিজেদের টিকিট সংগ্রহ করলাম । ভেবেছিলাম অনেক কম্পিটিটর থাকে হয়তোবা, পরে গেলে যদি টিকিট না পাই... কিন্তু বুঝলাম আসলেও সেরকম ভীড় নাই । টিকিট নিয়ে বাসে উঠে বসলাম । আজকের বাসটাও গতদিনের সেই শ্রীনগর...