উনবিংশ পর্বঃ দিল্লির সময়গুলো এবং দিল্লি টু কলকাতা
রাষ্ট্রপতি ভবন, দিল্লি মানালি টু দিল্লিঃ (১২/০৬/১৯) বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মাঝেই মানালি থেকে দিল্লি অভিমুখে ছেড়ে গেলো আমাদের বাস । শুরু হলো নতুন আরেকটি লং জার্নি । আমরা দুই বন্ধু একদম পেছনের দুই আসনে বসে গেলাম । আমাদের আসনের সামনেই ছিলো বাসের দ্বিতীয় গেইট । মানালি থেকেই আবহাওয়া কিছুটা সহনীয় পর্যায়ের মনে হচ্ছিলো । ভালোই লাগছিলো এজন্য । মানালি থেকে দিল্লির রুট টা হলো - মানালি - কুল্লু - মান্ডি - সুন্দরনগর - বিলাসপুর - রুপনগর - আম্বালা - কুরুক্ষেত্র - পানিপথ - দিল্লি সাধারণ এই বাসগুলো যাত্রাপথে লোকজন ওঠায়, দাঁড়িয়ে লোক নেয় । লোকাল বলতে যা বোঝায় আর কি । তবে সময় মেইনটেইন করে একদম ভলবোর মতোই । যাত্রী এলে উঠিয়ে নেয়, বাট কারো জন্য অপেক্ষা করে না । দুই বন্ধু বাসে উঠে মাত্র কেনা খাবারগুলো খেলাম । যাত্রাবিরতিতে কিছু খাওয়া-দাওয়া করলাম । গল্পে গল্পে এগোতে লাগলাম । একটু পরে গরম লাগা শুরু হলো । ধীরে ধীরে এই গরম টাই প্রকট হচ্ছিলো । বাস কোথাও একটু দাঁড়ালেই ঘেমে যেতাম গরমে । তখন চোখ বন্ধ করলেই চোখে বারালাচালা পাসের চিত্র ভেসে উঠতো । আহারে ! এই গরমের চেয়ে সেই ঠাণ্ডাই ভ...