পোস্টগুলি

মানালিতে শীতের পোশাক ভাড়া লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পঞ্চম পর্ব ( মানালিতে ১ম দিন )

ছবি
গুলাবাতে সূর্যের সাথে বরফের ডিলিং গুলাবা-  ( ২৭-০৩-১৮) আগের দিন হোটেলের লোকের সাথে কথা বলে রেখেছিলাম গুলাবা আর সোলাং ভ্যালির গাড়ির ব্যপারে; ভাড়া ১০০০ রুপী । পরদিন সকাল আট টার দিকে ঘুম থেকে উঠে দেখি  SUZUKI CELERIO  এর ৯৯৮ সিসির চারজন ক্যাপাসিটির সুন্দর ছোট্ট একটি হোয়াইট কার হোটেলের নিচে দাঁড়িয়ে আছে  ।  SUZUKI CELERIO প্রসঙ্গত, মানালির রাস্তায় এই গাড়িগুলোর বিচরণ খুব বেশি । মোট ১০০ টা গাড়ির ভেতরে প্রায় ৭০ টা গাড়িই এটা । তার মধ্যে সম্ভবত ৯৫ ভাগ গাড়িই ট্র্যাভেলারদের জন্য । এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর করেই ট্যুরিস্টদের উপরে । স্থানীয় মানুষজনের আচরণও বেশ সন্তোষজনক । যাহোক নয়টার ভেতরেই হোটেল থেকে বেড়িয়ে গেলাম গুলাবার উদ্দেশ্যে । গাড়ি শুরুতে গিয়ে থামলো একটা দোকানের সামনে যেখানে বরফের ভেতরে যাওয়ার পোশাক ভাড়া দেওয়া হয় । আমি নিতে চাইলাম না শুরুতে । কারণ শীতের পোশাক নিয়েই গিয়েছিলাম । কিন্তু সমস্যা হলো আমার সেই পোশাক বরফের ভেতরে কোন কাজে আসবে না । ওসব জায়গায় কুস্তাকুস্তি বা পিচ্ছিল খেলতে গেলে পোশাক নষ্ট হবার ভয় থাকে । আমি কারের ভেতরে বসেই ছিল...